শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই যুগের অভিনয়জীবনে প্রথম সিনেমায় সুমাইয়া শিমু শাহাদাতের সেঞ্চুরির পরও লড়াইয়ের পুঁজি পেল কি বাংলাদেশ ‘এ’ দল? শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী বাম্পার আমনের হাসি ম্লান, সরকারি দামের চেয়ে কমে ধান বিক্রি করছেন কৃষক বিইভিএমএক্স প্রদর্শনীতে হালনাগাদ প্রযুক্তির বৈদ্যুতিক মোটরবাইক, টেস্ট ড্রাইভের সুযোগও মিলছে জিদানের সঙ্গে বেলিংহামের তুলনা, যা বললেন মরিনহো মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের পক্ষে কেউ তদবির করবেন না: আইনমন্ত্রী হার্দিকের জন্য রোহিতকে সরিয়েছিল মুম্বাই, তিন বছর পর ফিরিয়ে আনল সেই রোহিতকেই দেশে আর কখনো পতিত স্বৈরাচার ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আবার মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বে রোহিত শর্মা

খাবার কম হওয়ায় চলে যাচ্ছিলেন বরযাত্রীরা, থানায় বিয়ে দিল পুলিশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 383

বিয়ে বাড়িতে খাবার কম পড়েছিল। আর তাতেই রেগে চলে যাচ্ছিলেন বরের বাড়ির লোকজন। এদিকে বরযাত্রী চলে গেলে বড় বিপদ হবে। পরিবারের সম্মান যাবে।

এমন পরিস্থিতিতে কনে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে বরের বাড়ির লোকজনকে থানায় নিয়ে যায়। সেখানেই বিয়ের আয়োজন সম্পন্ন হয়। গত রবিবার রাতে ভারতের গুজরাট রাজ্যের সুরাটের লক্ষ্মীনগরে এ ঘটনা ঘটেছে।

রাহুল প্রমোদ মোহন্ত ও অঞ্জলি কুমারী মিতুসিংয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। এ আয়োজনে খাবার কিছুটা কম পড়ায় রেগে যান বরযাত্রীরা। বরের বাড়ির লোকজন জানিয়ে দেন, এই মেয়ের সঙ্গে তাদের ছেলের বিয়ে দেবেন না। এরপরই কনে সোজা ফোন করেন ১০০ নম্বরে। পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়।

থানার ইন্সপেক্টর আরবি গোজিয়া জানিয়েছেন, আমাদের সান্ত্বনাকেন্দ্র রয়েছে। নারী হেল্প ডেস্ক রয়েছে। এর মাধ্যমে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি।
আমরা বরকেও বুঝিয়েছি। তাদের আমরা বুঝিয়েছি, এমন ছোটখাটো বিষয়ে বিয়ে ভেঙে দেওয়াটা ঠিক হবে না। কনের বাবা অনেক আয়োজন করেছিলেন। বর বিষয়টি বুঝেছিলেন। কিন্তু তিনি আর বিয়েবাড়িতে যেতে চাননি। কারণ সেখানে আবার সমস্যা হতে পারে। এরপর বর-কনের সম্মতিতে থানাতেই মালাবদল হয়। বিদায়ি পর্বও হয়েছে থানাতেই। পুলিশই মালাসহ অন্যান্য সামগ্রী নিয়ে এসেছিল।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খাবার কম হওয়ায় চলে যাচ্ছিলেন বরযাত্রীরা, থানায় বিয়ে দিল পুলিশ

প্রকাশের সময় : ০১:০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫