শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হার্দিকের জন্য রোহিতকে সরিয়েছিল মুম্বাই, তিন বছর পর ফিরিয়ে আনল সেই রোহিতকেই দেশে আর কখনো পতিত স্বৈরাচার ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আবার মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বে রোহিত শর্মা মৃত্যুর আগপর্যন্ত যে যার মতো অস্বীকার করে যাবে: অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে বেন স্টোকস জীবন বাঁচাতে সমন্বিত অগ্নিনিরাপত্তার বিকল্প নেই: রাজউক চেয়ারম্যান বুমরাহর বোলিংয়ে সেই চেনা ধার দেখা যায়নি: গাভাস্কার ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি, সবার কাছে দোয়া চাইলেন নাহিদ রানা বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পৌঁছালেন ১০৩ বাংলাদেশি ব্রাজিলে ২৩ বছর বয়সী তরুণীর সঙ্গে নয়্যার, স্ত্রীর রহস্যময় পোস্ট ৩৩টি আলাদা ভেন্যুতে টেস্ট, শচীনকে ছাড়িয়ে গেলেন জয়সওয়াল

হার্দিকের জন্য রোহিতকে সরিয়েছিল মুম্বাই, তিন বছর পর ফিরিয়ে আনল সেই রোহিতকেই

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:৩০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 2
হার্দিকের জন্য রোহিতকে সরিয়েছিল মুম্বাই, তিন বছর পর ফিরিয়ে আনল সেই রোহিতকেই
📌 এক নজরে মূল তথ্য:

  • তিন বছর আগে যে সিদ্ধান্তে শুরু হয়েছিল বিতর্ক, তিন বছর পর যেন সেই সিদ্ধান্তের বৃত্তই পূর্ণ হলো।
  • মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের অভিজ্ঞতা অনেক দিনের।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — তিন বছর আগে যে সিদ্ধান্তে শুরু হয়েছিল বিতর্ক, তিন বছর পর যেন সেই সিদ্ধান্তের বৃত্তই পূর্ণ হলো। হার্দিক পান্ডিয়াকে সরিয়ে আবার মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। আগামী আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন সেই রোহিত, যাঁর বয়স আগামী এপ্রিলে ৪০ বছর হবে।আজ এক বিবৃতিতে রোহিতকে অধিনায়ক করার খবর জানিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। গত সপ্তাহে হার্দিককে পাঞ্জাব কিংসে পাঠিয়ে বাঁহাতি পেসার অর্শদীপ সিংকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। হার্দিকের বিদায়ের পর নতুন অধিনায়ক বেছে নেওয়া সহজ ছিল না মুম্বাইয়ের জন্য। সম্ভাব্য অধিনায়ক হিসেবে আলোচনায় ছিলেন যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা ও নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। শেষ পর্যন্ত নেতৃত্বের ভার ফিরেছে পুরোনো অধিনায়কের কাঁধেই।

প্রতিদ্বন্দ্বিতার গতিপ্রকৃতি

মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের অভিজ্ঞতা অনেক দিনের। ২০১৩ সালে রিকি পন্টিংয়ের কাছ থেকে দায়িত্ব নিয়ে দলটিকে প্রথম আইপিএল শিরোপা জিতিয়েছিলেন তিনি। এরপর ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালেও তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় মুম্বাই। আইপিএলে পাঁচবার শিরোপা জেতা অধিনায়কদের তালিকায় রোহিতের সঙ্গে আছেন শুধু মহেন্দ্র সিং ধোনি।আইপিএল ও চ্যাম্পিয়নস লিগ টি-টুয়েন্টি মিলিয়ে মুম্বাইকে ১৬৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রোহিত। এর মধ্যে জয় ৯৩টি, হার ৭০টি। তাঁর অধিনায়কত্বে আইপিএলের পাঁচটি ফাইনালে উঠে পাঁচবারই শিরোপা জিতেছে দলটি।

এত সাফল্যের পরও ২০২৪ সালের আইপিএলের আগে রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছিল মুম্বাই। গুজরাট টাইটানস থেকে হার্দিককে ফিরিয়ে এনে নেতৃত্ব দেওয়ার পর থেকেই সমর্থকদের বড় একটি অংশের বিরাগভাজন হন তিনি। ঘরের মাঠ ওয়াংখেড়েতেও দুয়ো শুনতে হয়েছিল তাঁকে। নতুন অধিনায়ক হিসেবে পথচলাটা শুরু হয়েছিল বেশ অস্বস্তি নিয়েই।

টাকা ছিল না, তিন বছর ম্যাগি নুডলস ছাড়া অন্য কিছু খাননি হার্দিক ও ক্রুনাল পান্ডিয়া

ম্যাচ পরবর্তী বিশ্লেষণ ও মূল্যায়ন

মাঠের পারফরম্যান্সও সেই অস্বস্তি কাটাতে পারেনি। হার্দিকের প্রথম মৌসুমে ১৪ দলের মধ্যে সবার শেষে থেকে আইপিএল শেষ করে মুম্বাই। ২০২৫ সালে প্লে-অফে উঠলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাবের কাছে হেরে বিদায় নিতে হয়। আর ২০২৬ সালে ১৪ ম্যাচে মাত্র চার জয় নিয়ে নবম স্থানে থেকে মৌসুম শেষ করে দলটি। হার্দিকের নেতৃত্বে তিন মৌসুমের দুটিতেই পয়েন্ট তালিকার তলানির দুই দলের একটি ছিল মুম্বাই।এর মধ্যে হার্দিকও গত বছর ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দিয়েছিলেন, তিনি অন্য কোথাও যেতে প্রস্তুত। শেষ পর্যন্ত পাঞ্জাবের সঙ্গে হার্দিক ও অর্শদীপের অদলবদলে সম্মতি দেয় মুম্বাই।রোহিতের বয়স নিয়ে অবশ্য প্রশ্ন উঠতে পারে। আগামী এপ্রিলে ৪০-এ পা দেবেন এই ব্যাটসম্যান। আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে অবসর নিলেও আইপিএলে মুম্বাইয়ের হয়ে নিয়মিত ওপেন করছেন তিনি। এবার ব্যাট হাতে ইনিংসের শুরুটা সামলানোর পাশাপাশি দলকেও পথ দেখাতে হবে তাঁকে।

একটি ক্যাচ মিস, একটি ইনিংস এবং ইতিহাস—ইডেনের ১৩ নভেম্বর

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হার্দিকের জন্য রোহিতকে সরিয়েছিল মুম্বাই, তিন বছর পর ফিরিয়ে আনল সেই রোহিতকেই

প্রকাশের সময় : ০৭:৩০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬