Dhaka ১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা দেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ সৌদি আরবে হুতিদের হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা এআইকে ‘সুপার ইন্টেলিজেন্স’ না বললে শত্রু হিসেবে গণ্য করা হবে: হুঁশিয়ারি ট্রাম্পের প্রথম দিন শেষে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩১৭ রান সিসিটিভি ফুটেজে যা দেখা গেল, তিন ঘণ্টা কোথায় ছিলেন তাজমিন? মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর রাজবাড়ীর আমবাগান থেকে ৪২টি ককটেল উদ্ধার রাজবাড়ীতে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই শতাধিক রোগী কুমিল্লায় তাজমিন হত্যায় সন্দেহভাজন অটোরিকশাচালক গ্রেপ্তার

মিছিল নিয়ে মহাখালীতে তিতুমীর শিক্ষার্থীরা, রেলপথ অবরোধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৩৪:২১ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 153

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালী রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন আটকে গেছে। লাল পতাকা দেখিয়ে ট্রেনটি থামানো হয়।

সোমবার (৩ ফ্রেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা।

আটকে যাওয়া ট্রেনটির লোকোমাস্টার লতিফ বলেন, “উপকূল এক্সপ্রেস ট্রেনটি ৩টা ২৫ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে। আমার ট্রেনের গতিসীমা ছিল ঘণ্টায় ৩০ কিলোমিটার। এর মধ্যে তিতুমীর রেলগেটে দূর থেকেই লাল পতাকা ও মানুষের জটলা দেখতে পাই। পরে ট্রেনটি দ্রুত সিদ্ধান্তের ভিত্তিতে গতি কমিয়ে থামাতে সক্ষম হই। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। হঠাৎ ট্রেন থামাতে বেগ পেতে হয়েছে। তবে কোনো সমস্যা হয়নি।”

এর আগে সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আবারও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী গুলশান লিংক রোড অবরোধ করেন তারা। ফলে লিংক রোডের উভয় পাশের সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা বলেন, “যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। অবরোধ চলাকালীন জরুরি প্রয়োজনে বের হওয়া অ্যাম্বুলেন্স ও রোগী পরিবহনের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি চলতে দেওয়া হবে না।”

গতকাল রবিবার শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মহাখালীর আমতলী মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পৌনে দুই ঘণ্টা পর রাত ৮টার দিকে তারা সেখান থেকে সরে কলেজের সামনে গিয়ে অবস্থান নেন।

এদিকে দাবি আদায়ে প্রায় ১০ জন শিক্ষার্থী গত পাঁচ দিন ধরে তিতুমীর কলেজ গেটের সামনে অনশন করছেন। অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মাইনুদ্দিন জানান, অনশনরতদের মধ্যে তিন জন হাসপাতালে ভর্তি এবং অন্যদের এখানে স্যালাইন দেওয়া হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মিছিল নিয়ে মহাখালীতে তিতুমীর শিক্ষার্থীরা, রেলপথ অবরোধ

প্রকাশের সময় : ০৪:৩৪:২১ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫