Dhaka ০২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

হাতিরঝিলে ‘কিশোর গ্যাংয়ের’ সংঘর্ষ, কলা বিক্রেতাসহ গুলিবিদ্ধ ২

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫১:২২ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 161

রাজধানীর হাতিরঝিল এলাকায় ‘কিশোর গ্যাংয়ের’ দুপক্ষের গোলাগুলির মধ্যে জিলানী (৫৫) ও শুভ (১৭) নামে দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হাতিরঝিল থানাধীন ফুলন পুরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ জিলানীর ছেলে সাইফুল জানান, তার বাবা উলন পুরাবাড়ি এলাকায় কলা বিক্রি করেন। রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এতে তার বাবা গুলিবিদ্ধ হন। তখন পাশে থাকা শুভ নামের একজনও গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, হাতিরঝিলের উলন এলাকা থেকে এক বৃদ্ধ ও এক কিশোরকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তারা বর্তমানে হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাতিরঝিলে ‘কিশোর গ্যাংয়ের’ সংঘর্ষ, কলা বিক্রেতাসহ গুলিবিদ্ধ ২

প্রকাশের সময় : ০১:৫১:২২ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫