শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাফের ইতিহাসে প্রথম ভিএআর, পরিচালনা থাইল্যান্ড থেকে মেসি-ইয়ামাল-নেইমার নয়, ফারহানকে ‘ফারহান’ হিসেবেই দেখতে চান জামাল দুই সেমিফাইনাল ঘিরে দর্শকদের যে নির্দেশনা দিল ডিএমপি দীর্ঘ ১৭ বছর শিক্ষা ও সংস্কৃতি বিকাশে কোনো উদ্যোগ নেওয়া হয়নি: সংস্কৃতিমন্ত্রী জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়া কেলেঙ্কারি নিয়ে যা ভাবছে চীন ‘বাংলাদেশের পেস আক্রমণ এখন আর খেলনা বন্দুক নয়’ ১০০ আসনে সরাসরি ভোটে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেয়া উচিত: স্পিকার সেই আইয়ার এবার ভারতের ওয়ানডে অধিনায়কও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি : বিজন কান্তি সরকার আঙুলের চোটে নেই অধিনায়ক, ৯ উইকেটের জয় বাংলাদেশের মেয়েদের

বরের নাচ দেখে বিয়ে ভেঙে দিলেন কনের বাবা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 210

বিয়ে করতে এসে অনুষ্ঠানে নাচানাচি করায় বিয়ে ভেঙে দিয়েছেন কনের বাবা। এমন ঘটনা ঘটেছে ভারতের দিল্লিতে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ কথা জানানো হয়।

খবরে বলা হয়, তখন সবে সন্ধ্যা নেমেছে।

ঢাক-ঢোল নিয়ে শোভাযাত্রা সহকারে বিয়ে করতে দিল্লির গন্তব্যে পৌঁছেন বর। চারদিকে উচ্ছ্বাস-উন্মাদনা। শুরু হয়েছে নাচানাচি। বর ও কনে পক্ষের সকলে নাচানাচিতে মেতে উঠেন।

কিছুক্ষণের মধ্যে বরকেও সকলে নাচতে অনুরোধ করেন। নাচের লোভ সামলাতে পারেননি বর। সে সময়ই হঠাৎ বেজে ওঠে ‘চোলি কা পিছে কেয়া হ্যায়’ গান। বরও তালে তাল মিলিয়ে নাচতে থাকেন।

বেশিরভাগ আমন্ত্রিতই বিয়ের এই হালকা মুহূর্তটি উপভোগ করেছিলেন। কিন্তু বরের আচরণ, কনের বাবার ভালো লাগেনি। তিনি ওই গানের সঙ্গে নাচায় হবু জামাইয়ের আচরণ এবং তার পরিবারের মূল্যবোধ নিয়ে প্রশ্ন তোলেন। অত্যন্ত অসন্তুষ্ট হয়ে শেষমেষ ওই ছেলের সঙ্গে মেয়ের বিয়েই বাতিল করে দেন।

এর পরই কান্নায় ভেঙে পড়েন কনে।

কাঁদতে কাঁদতেই বিয়ের আসর ছেড়ে চলে যান। হবু বর কনের বাবার সঙ্গে কথা বলে বিষয়টি যে নিছক মজার তা বোঝানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। কনের পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, বিয়ে বাতিল হওয়ার অনেক পরেও বাবার রাগ কমেনি। মেয়ের সঙ্গে বরের পরিবারের যোগাযোগও বন্ধ করে দিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বরের নাচ দেখে বিয়ে ভেঙে দিলেন কনের বাবা

প্রকাশের সময় : ১২:৫২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫