Dhaka ০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

‘জামায়াতের সমর্থন ছাড়া কেউই সরকার গঠন করতে পারবে না’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৪৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 154

ফরিদপুরে জামায়াতের উপজেলা দায়িত্বশীল সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় কবি জসিমউদদীন হলে জামায়াতের আঞ্চলিক শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, রাষ্ট্র সংস্কারে জামায়াতে ইসলামী ৪১ দফা প্রণয়ন করেছে। এই ৪১ দফা হলো জামায়াতের নির্বাচনি ইশতেহার।

হামিদুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে কী করবে, তা বর্ণনা করা হয়েছে ৪১ দফায়। আগামী নির্বাচনের আগে সারাদেশের প্রতিটি ওয়ার্ড-ইউনিয়নে জনগণের কাছে এই ৪১ দফা নিয়ে যেতে হবে। জনগণের মাঝে ইসলামী বিপ্লবের জাগরণ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, ২০২৫ সাল হবে আগামী নির্বাচনে জনমত গঠনের সাল। নির্বাচনি কাজই এ সময়ে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে। নির্বাচনি কাজের পরে সময় পেলে অন্য কাজ করতে হবে। আগামীতে যেই ক্ষমতায় আসুক, জামায়াতে ইসলামীর সমর্থন ব্যতিত কেউই সরকার গঠন করতে পারবে না।

আঞ্চলিক সহকারী মো. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের আঞ্চলিক শাখার সদস্য সামসুল ইসলাম আল বরাটি, অধ্যাপক আব্দুত তাওয়াব, ম. আব্দুস সোবহান ও মো. আজমল হোসাইন।

সম্মেলনে বৃহত্তর ফরিদপুরের জেলা নেতৃবৃন্দ ও সকল উপজেলার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও তৃণমূলের দায়িত্বশীলদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ সময় হামিদুর রহমান আযাদ বলেন, ‘বৃহত্তর ফরিদপুরে ১৫টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে তিনটি আসনে আমরা সংসদ সদস্য চূড়ান্ত করতে পারিনি।’

সম্মেলনে ফরিদপুর অঞ্চলের বিভিন্ন সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘জামায়াতের সমর্থন ছাড়া কেউই সরকার গঠন করতে পারবে না’

প্রকাশের সময় : ০৭:৪৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫