মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘ব্যাটিংয়ের আউট হওয়াটা তখনও মাথায় ঘুরছিল’, হৃদয়ের ক্যাচ ছাড়া নিয়ে মাকেতা হতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক

রাজধানীতে ‌‘কব্জিকাটা গ্রুপে’র পাগলা নাসিরসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • / 338

রাজধানীর মোহাম্মাদপুর ও আদাবরে অভিযান চালিয়ে ‘কব্জিকাটা গ্রুপে’র সদস্য মো. নাছির ওরফে পাগলা নাসিরসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতার অন্যরা হলেন-মো. শাহীন ওরফে মোটা শাহীন (৩২), মো. আলামিন (৩০) এবং মো. শহীদুল ইসলাম আপন (২৫)।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনটি ছুরি ও একটি চাকুসহ তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি খান আসিফ তপু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি ছিনতাইকারী চক্রটি মোহাম্মদপুর ও আদাবর এলাকার বিভিন্ন স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি গ্রহণ করেছে। গ্রেফতারকালে ছিনতাইকারীদের কাছ থেকে দেশীয় অস্ত্র তিনটি ছুরি ও একটি চাকু উদ্ধার করা হয়।

তিনি জানান, গ্রেফতার মো. নাছির কব্জিকাটা গ্রুপের অন্যতম সদস্য আনোয়ারের সহযোগী। তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় আটটি মামলা রয়েছে। পাগলা নাসির চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি তাদের থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে পরবর্তীতে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজধানীতে ‌‘কব্জিকাটা গ্রুপে’র পাগলা নাসিরসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশের সময় : ১২:২৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫