Dhaka ০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

গুলশানে দুজনকে কুপিয়ে দেড় কোটি টাকা ছিনতাই

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২০:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / 179

রাজধানীর গুলশানে মানি এক্সচেঞ্জের দুই ব্যক্তিকে কুপিয়ে বিপুল পরিমাণ ইউএস ডলার, ইউরো ও নগদ টাকাসহ প্রায় দেড় কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকায় এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

আহতরা হলেন- আব্দুল কাদের শিকদার (৩০) ও আমির হামজা (২৫)।

মিন্টু শিকদার নামে এক প্রত্যক্ষদর্শী জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে গুলশান ডিসিসি মার্কেটের সামনে চার/পাঁচজন একটি লাল প্রাইভেটকার নিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে। একপর্যায়ে তারা মোটরসাইকেলে থাকা দুজনকে রড ও ধারালো ছুরি দিয়ে মাথায় আঘাত করে। এতে ভুক্তভোগী দুজন গুরুতর আহত হন।

তিনি আরও জানান, ছিনতাইকারীরা তাদের কাছ থেকে ২৫ হাজার ডলার, ২০ হাজার ইউরো এবং ৮০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বিদেশি মুদ্রাসহ প্রায় দেড় কোটি টাকা ছিনতাই করে নিয়ে যায় তারা।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফ আহমেদ বলেন, আমরা জানাতে পরে ঘটনাস্থলে গিয়েছি। সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই চলছে। ভুক্তভোগীরা কয়েকজনকে চিনতে পেরেছেন। আমরা জানতে পেরেছি তাদের কাছ থেকে ২৫ হাজার ইউএস ডলার, ২০ হাজার ইউরো এবং নগদ ৮০ লাখ টাকা নিয়ে গেছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গুলশানে দুজনকে কুপিয়ে দেড় কোটি টাকা ছিনতাই

প্রকাশের সময় : ১২:২০:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫