মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘ব্যাটিংয়ের আউট হওয়াটা তখনও মাথায় ঘুরছিল’, হৃদয়ের ক্যাচ ছাড়া নিয়ে মাকেতা হতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক

মামলা না নেওয়ায় গুলশান থানার ওসি বরখাস্ত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২২:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / 361

রাজধানীর অভিজাত এলাকায় ডাকাতির ঘটনায় মামলা না নেওয়ার অভিযোগে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

গুলশান থানা সূত্রে পুলিশ জানা যায়, যৌথ বাহিনীর সদস্য পরিচয়ে গত ১১ জানুয়ারি একদল ডাকাত গুলশান অ্যাভিনিউয়ের ২৯ নম্বর রোডে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে নগদ ৪৬ লাখ টাকা, ৬০ ভরি সোনার গয়নাসহ বেশ কিছু জিনিসপত্র নিয়ে যায়। ঘটনার পর ওই ব্যবসায়ী বেশ কয়েক দিন ধরে একাধিকবার গুলশান থানায় যান। কিন্তু তিনি মামলা দায়ের করতে পারেননি। অবশেষে বিষয়টি ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আনা হলে ওসি তৌহিদকে বরখাস্ত করা হয়।

এ বিষয়ে জানতে সাময়িক বরখাস্ত গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদকে কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

তবে ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম নজরুল ইসলাম বলেন, গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সাময়িক বরখাস্ত করে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মামলা না নেওয়ায় গুলশান থানার ওসি বরখাস্ত

প্রকাশের সময় : ১২:২২:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫