গুরুত্বপূর্ণ সংবাদ:
আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ট্যানারি গুদামের আগুন
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৫:১৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
- / 157
আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর হাজারীবাগে একটি ট্যানারির গুদামে লাগা আগুন।
শুক্রবার বেলা ২টা ১৪ মিনিটের দিকে এ আগুনের ঘটনার সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ভবনে আটকে পড়া ব্যক্তিরা নিরাপদে বেরিয়ে এসেছেন। পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছেন।
Tag :























