Dhaka ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মান্দায় ৪৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ নারী আটক জাবিতে সায়েন্স ক্লাবের ‘ফ্রেশার মাইন্ড হান্টার্স ২০২৬’ অনুষ্ঠিত ‘লাশ বিলের পানিতে ভাসিয়ে দেব’—ভূমি কর্মকর্তাকে সেবাগ্রহীতার হুমকি কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১ রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ পরিবেশ কর্মসূচির ব্যানারে জাকসুর নাম বাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, তিন এলাকায় ‘ঝুঁকিপূর্ণ’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / 174

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৫২ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সোমবার সকাল ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

আইকিউএয়ারে সূচকে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫) এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৩৫.৩ গুণ বেশি রয়েছে।

এসময় ঢাকার ৩ এলাকায় বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। এগুলো হলো ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (৫৯৯), গোঁড়ান (৪৯৫) ও কল্যাণপুর (৩০৮)। এছাড়া আগাখান একাডেমী (২৯৪), মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকা (২৭২), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৫৬), গুলশান লেক পার্ক (২৫৩), পশ্চিম নাখালপাড়া সড়ক (২৫০), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (২৩৬), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (২০১)। এসব এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

বায়ুদূষণে আজ বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটর (২৫৫)। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা (২৫২)। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় (২৪৪), পাকিস্তানের করাচী (২১৫)। শহরগুলোর বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, তিন এলাকায় ‘ঝুঁকিপূর্ণ’

প্রকাশের সময় : ১০:৫৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫