Dhaka ০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

সাবেক ওসি পালানোর ঘটনায় বর্তমান ওসি প্রত্যাহার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • / 225

হত্যা মামলার আসামি রাজধানীর উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় বর্তমান ওসি মহিবুল্লাহকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় তাকে প্রত্যাহার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে উত্তরা পূর্ব থানা হেফাজত থেকে পালিয়ে যান সাবেক ওসি শাহ আলম। যাকে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় আগের দিন বুধবার (৮ জানুয়ারি) কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

এ ঘটনায় দায়িত্বে ‘অবহেলার’ অভিযোগে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাজ্জাদকে সাময়িক বরখাস্ত করা হয়।

উত্তরা পূর্ব থানা থেকে আদালতে নেওয়ার প্রস্তুতির মধ্যে শাহ আলম পালিয়ে যান বলে জানিয়েছিলেন ওসি মহিবুল্লাহ।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় ওসি হিসেবে যোগ দিয়েছিলেন শাহ আলম। আন্দোলনের সময়কার ভূমিকা নিয়ে গত ২ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় হওয়া হত্যা মামলায় তাকে আসামি করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাবেক ওসি পালানোর ঘটনায় বর্তমান ওসি প্রত্যাহার

প্রকাশের সময় : ০৮:৩০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫