বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি

পাংশায় গাঁজাসহ বাসযাত্রী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০১:১৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • / 161

রাজবাড়ীর পাংশা থানার পুলিশ মঙ্গলবার বিকেলে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের গোপালপুর বাজার এলাকা থেকে সাতশ গ্রাম গাঁজাসহ রুবেল মন্ডল নামে এক বাসযাত্রীকে গ্রেফতার করেছে। সে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ গ্রামের মৃত হোসেন মন্ডলের ছেলে।

পাংশা থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের গোপালপুর বাজার এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশীকালে কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী যাত্রীবাহী একটি বাস সিগন্যাল দিলে থামে। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল বাস থেকে কৌশলে নেমে পালানোর চেষ্টাকালে পুলিশ তাকে আটক করে। তার দেহ তল্লাশীকালে ডান হাতে ধরা অবস্থায় একটি সাদা ও নীল রংয়ের কাপড়ের হাত ব্যাগের মধ্যে সাদা পলিথিন দ্বারা মোড়ানো সাতশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এব্যাপারে পাংশা থানার এসআই মো. শিহাবুদ্দিন বাদী হয়ে পাংশা থানায় মাদক আইনে একটি মামলা করেছেন। আসামিকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় গাঁজাসহ বাসযাত্রী গ্রেফতার

প্রকাশের সময় : ০১:১৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫