Dhaka ১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সিপিবির সাবেক সভাপতি শহীদুল্লাহ চৌধুরী আর নেই

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৩৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • / 109

বর্ষীয়ান রাজনীতিবিদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি শ্রমিকনেতা শহীদুল্লাহ চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (০৩ জানুয়ারি) দুপুরের দিকে রাজধানীর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে সিপিবির একটি সূত্র জানিয়েছে।

বাংলাদেশের শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা শহীদুল্লাহ চৌধুরী স্বাধীনতা যুদ্ধ থেকে শ্রমিক আন্দোলনের প্রতিটি ক্ষেত্রে ছিলেন সংগ্রামী যোদ্ধা।

শহীদুল্লাহ চৌধুরী বেশ কয়েক বছর ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ২০২০ সাল থেকে তিনি পাটকল শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন।

পাট-সুতা ও বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্ব সামলেছেন দীর্ঘদিন। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতির দায়িত্বও পালন করেছেন অনেক দিন।

সোভিয়েত ইউনিয়নের বিপর্যয়ের পর ১৯৯৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত হয় সিপিবির বিশেষ জাতীয় সম্মেলন (বিশেষ কংগ্রেস)। এই কংগ্রেসে শহিদুল্লাহ চৌধুরীকে সভাপতি ও মুজাহিদুল ইসলাম সেলিমকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। ১৯৯৯ সাল পর্যন্ত শহীদুল্লাহ চৌধুরী সিপিবির সভাপতির পদে দায়িত্ব পালন করেন।

১৯৬৪ সালে লতিফ বাওয়ানী জুট মিলে সাধারণ শ্রমিক হিসেবে যোগ দেন শহীদুল্লাহ চৌধুরী। তিনি দেশের বিভিন্ন গণ-আন্দোলনে শ্রমিক নেতা হিসেবে ভূমিকা রাখেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সিপিবির সাবেক সভাপতি শহীদুল্লাহ চৌধুরী আর নেই

প্রকাশের সময় : ০৭:৩৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫