বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভালোবাসা আর বৈষ্যমের জটিল হিসাব, কী আছে আলোচিত কোরীয় সিনেমায় আর্লিং হলান্ডের নাম কেড়ে নিলেন এক ইলেকট্রিশিয়ান, বিক্রি করেন খেলনা থেকে অন্তর্বাসও কী হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িতে ২ উইকেট নেওয়া মোস্তাফিজের দারুণ ফেরায় পেছনে পড়লেন জাম্পা বাপ্পি লাহিড়ীর কত সোনা ছিল, আজকের মূল্য কত, কোথায় সেই গয়না ‘আলু’ বলে খ্যাপানোয় ব্যাট হাতে দর্শক পেটাতে গিয়েছিলেন ইনজামাম, এরপর যা ঘটেছিল হোঁচট খেলেও অপরাজেয় যাত্রার রেকর্ড গড়ল পিএসজি নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার

শেরপুরে বাসচাপায় অটোরিকশার ৬ জন নিহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • / 225

শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জোরা পাম্প এলাকায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ছয়জন নিহত হয়েছেন।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করে শেরপুর সদর হসপিটালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সকালে রিফাত পরিবহন নামে একটি বাস কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকা যাচ্ছিল। পথে জোরা পাম্প এলাকায় বাসটি নকলা থেকে শেরপুরগামী অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে এর চালকসহ ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। আর শেরপুর সদর হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে কয়েকজন নারী রয়েছেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতদের নাম-পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শেরপুরে বাসচাপায় অটোরিকশার ৬ জন নিহত

প্রকাশের সময় : ০১:৩৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪