বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘আলু’ বলে খ্যাপানোয় ব্যাট হাতে দর্শক পেটাতে গিয়েছিলেন ইনজামাম, এরপর যা ঘটেছিল হোঁচট খেলেও অপরাজেয় যাত্রার রেকর্ড গড়ল পিএসজি নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায়

হঠাৎ বেড়েছে ব্রয়লার-সোনালি মুরগির দাম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৪৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • / 175

শীতের সবজি বাজারে আসলেও কোনো পণ্যের দামেই স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতেই হিমশিম খেতে হচ্ছে স্বল্প ও মধ্যম আয়ের মানুষদের। তারওপর বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে মুরগির দাম। নতুন করে ব্রয়লার ও সোনালি মুরগির দাম স্থান ভেদে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা।

খুচরা ব্যবসায়ীদের দাবি, তারা চাহিদা মতো মুরগি পাচ্ছেন না।

রাজধানীর বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ২১০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। যা কয়েক দিন আগেও বিক্রি হতো ১৭০-১৮০ টাকায়। বর্তমানে সোনালি মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৩০ থেকে ৩৪০ টাকা দরে।

ফলে ক্রেতাদের অনেকেই আপাতত মুরগির বাজার এড়িয়ে চলছেন। বিক্রি কমে যাওয়ায় হতাশ হয়ে পড়ছেন খুচরা বিক্রেতারা।

মুরগি বিক্রেতাদের দাবি, তারা কারওয়ান বাজারসহ বিভিন্ন মার্কেট ঘুরেও কাঙিক্ষত দামে মুরগি জোগাড় করতে পারছেন না। অনেককে আবার বেশি দাম দিয়েও চাহিদার তুলনায় কম মুরগি নিয়ে ফিরতে হচ্ছে।

যে বিক্রেতা ৩০০ থেকে ৩৫০ কেজি ব্রয়লার মুরগি বিক্রি করতেন, তার বিক্রি নেমে এসেছে একশ’ কেজিতে।

কাপ্তান বাজারের ব্যবসায়ীরা বলছেন, গত মঙ্গলবারে ওই এলাকায় নিরাপদ সড়কের দাবিতে কোনো গাড়ি দাঁড়াতে দেয়নি শিক্ষার্থীরা। এতে মুরগি না আসায় বাজারে বিরূপ প্রভাব পড়ছে।

সোমবারও পাইকারিতে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৫৮-১৬০ টাকায়, বুধবার রাতে সেই মুরগি বিক্রি হয় ২১০ টাকা কেজি দরে। সারা দেশের মুরগি কাপ্তান ও ঠাঁটারি বাজারে আসার পর এখান থেকে অন্যান্য বাজারে যায়। কিন্তু এই বাজারেই কোনো ট্রাক ঢুকতে দেওয়া হচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন, এখানে ট্রাক দাঁড়াতে না দিলে একটি নির্দিষ্ট জায়গা দিতে হবে। তা না হলে ব্যবসা করা যাবে না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হঠাৎ বেড়েছে ব্রয়লার-সোনালি মুরগির দাম

প্রকাশের সময় : ০৪:৪৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪