বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি

গভীর রাতে কম্বল নিয়ে দুস্থদের বাড়িতে ডিসি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:৫০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • / 158

বুধবার গভীর রাতে রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে কম্বল বিতরণ করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
জানা গেছে, রাত সাড়ে ১০টা থেকে গভীর রাত অব্দি রাজবাড়ী সদর উপজেলার বরাট খারঘুনা, লক্ষীকোল রাজারবাড়ী এলাকার বাগদী সম্প্রদায়, পশ্চিম উড়াকান্দায় দেওয়ানবাড়ী নদীভাঙন কবলিত হতদরিদ্র মানুষ এবং রাজবাড়ী রেলস্টেশনে ঘুমিয়ে থাকা ছিন্নমূল মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়।
এসময় রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জ্যোতিশ্বর পাল, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তারিফ-উল-হাসান, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক জানান, রাজবাড়ীতে হঠাৎ করেই শীত বেড়েছে। ছিন্নমূল ও হতদরিদ্র মানুষ শীতে কষ্ট পাচ্ছে। বিষয়টি অনুধাবন করে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ বরাদ্দের অংশ হিসেবে শতাধিক কম্বল ঘুরে ঘুরে বিতরণ করা হয়। তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গভীর রাতে কম্বল নিয়ে দুস্থদের বাড়িতে ডিসি

প্রকাশের সময় : ০৪:৫০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪