বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি

দৌলতদিয়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০২:৪৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • / 179

 রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক যুবক (৩০) প্রাণ হারিয়েছেন। রবিবার সকাল সোয়া ১০টা দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কে সৌহার্দ্য পরিবহন বাসের ধাক্কায় যুবকটি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দেন।

আহলাদিপুর হাইওয়ে থানার এসআই জুয়েল শেখ বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। তবে এখনও নিহত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন। তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি টার্মিনালে রেখে চালক ও সহকারী পালিয়ে গেছে। বাসটি আটক করার চেষ্টা চলছে।

মহাসড়কে দ্রæতগতির যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তারা মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন। এলাকাবাসী নিহত যুবকের পরিচয় শনাক্ত ও  দুর্ঘটনার জন্য দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দৌলতদিয়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু

প্রকাশের সময় : ০২:৪৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪