Dhaka ০৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

পাংশায় কৃষকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০২:৪০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • / 121

 রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের পদ্মার চর এলাকার আখক্ষেত থেকে শনিবার হিলাল প্রামানিক (৫৫) নামে নিখোঁজ এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই ইউনিয়নের জিলাল প্রামানিকের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, হিলাল দীর্ঘদিন ধরে নানারকম জটিল রোগে আক্রান্ত ছিল। শুক্রবার সকালে চরে নিজের জমিতে ধানের চারা রোপন করতে যান। তারপর আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুজেও তার সন্ধান পাননি। পরে শনিবার সকালে পদ্মার চরের একটি আখক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এসময় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন জানান, নিহতের পরিবার পোস্টমর্টেম ছাড়াই মরদেহ দাফনের জন্য লিখিত আবেদন করেছে। আবেদন গ্রহণের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় কৃষকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০২:৪০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪