Dhaka ০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁর ধামইরহাটে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে— প্রত্যাশা মির্জা ফখরুলের মুগ্ধসহ ১১ হত্যা: ২৬ আসামির চার্জ গঠন হবে কি না, সিদ্ধান্ত আজ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল কি ভোট দেবেন? ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের নিজ জেলা চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা সোনার গহনার দাম ভরিতে বাড়ল ৩ হাজার ৮৪৯ টাকা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই : ফখরুল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • / 120

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৩৬ জুলাই বা ৫ আগস্ট ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি করেছে। এই সুযোগ কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক, আধুনিক রাষ্ট্র ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে বিজয়ের পূর্ব মুহূর্তে পাক-হানাদার বাহিনী বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক, বুদ্ধিজীবী, অধ্যাপক, বৈজ্ঞানিক এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিদের তুলে নিয়ে গিয়ে হত্যা করে। ১৯৭১ সালে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছি।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ ১৯৭১ সালে যুদ্ধ করেছিল একটা স্বাধীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য। এটি হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে। ’

বিএনপি মহাসচিব বলেন, জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজ আমরা সবাই মিলে শ্রদ্ধা নিবেদন করেছি। শহীদ বুদ্ধিজীবীদের মাগফিরাত কামনা করছি।

খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা সব সময় আশাবাদী। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সহযোগিতা করছি। আশা করি, খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান,অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন, চেয়াপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, আবদুশ সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই : ফখরুল

প্রকাশের সময় : ০১:৫৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪