গুরুত্বপূর্ণ সংবাদ:
ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন মির্জা ফখরুল
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৪:৪০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
- / 159
লন্ডন হিথ্রো বিমানবন্দর টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর বিএনপি মহাসচিব তার সহধর্মিণী রাহাত আরা বেগমকে নিয়ে লন্ডনে যান।
























