শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

স্কুলে ভর্তির লটারি ১৭ ডিসেম্বর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • / 143

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নির্বাচন (ডিজিটাল লটারি) আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ তথ্য জানিয়েছে।

ডিজিটাল লটারি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে মাউশি জানায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ২০২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায় পর্যন্ত) মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ডিজিটাল লটারির মাধ্যমে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই সিদ্ধান্তের আলোকে কেন্দ্রীয় ডিজিটাল লটারি প্রক্রিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানসমূহের প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে সরকারি ও বেসরকারি (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায় পর্যন্ত) মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নির্বাচন অনুষ্ঠান আগামী ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্কুলে ভর্তির লটারি ১৭ ডিসেম্বর

প্রকাশের সময় : ০৯:৪৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪