Dhaka ০২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে আট জয়িতাকে সম্মাননা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৪০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • / 147

 রাজবাড়ীতে আটজন জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে। নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এবছর জেলা পর্যায়ে জয়িতার সম্মাননা পেয়েছেন অর্থনৈতিক সাফল্যে বালিয়াকান্দির স্বপ্না রানী ঘোষ, শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সাফল্যে সদর উপজেলার মোছা. রিনা পারভীন, সমাজ উন্নয়নে অবদানে গোয়ালন্দের মঞ্জুয়ারা কাদরী, সফল জননী সদর উপজেলার রহিমা বেগম ও নির্যাতনের বিভীষিকা হতে উত্তরণে পাংশার পারুল আক্তার। রাজবাড়ী সদর উপজেলা পর্যায়ের জয়িতারা হলেন অর্থনৈতিক সাফল্যে মাফিয়া বেগম, সমাজ উন্নয়নে অবদানে রোকেয়া বেগম মিনু ও নির্যাতনের বিভীষিকা হতে উত্তরণে নুরজাহান খাতুন।

সম্মানানা উপলক্ষে ‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যেকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুহা শারমিন ফাতেমার সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন, সিভিল সার্জন মোহাম্মদ  ইব্রাহিম টিটন, স্থানীয় সরকার উপ পরিচালক মল্লিকা দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো. আবু জাফর প্রমুখ।

বক্তারা বলেন, কন্যা শিশুর জন্য একটি নিরাপদ বিশ্ব গড়তে হলে প্রথমে আমাদের ঘরটাকে নিরাপদ করতে হবে। এখনও আমরা শিশুদের জন্য একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারিনি। যুগ যুগ ধরে নারীর প্রতি সহিংসতা চলে আসছে। সমাজ ও দেশকে এগিয়ে নিতে হলে নারী ও পুরুষদের কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। একে অপরকে সহযোগীতা ও সম্মানের চোখে দেখতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে আট জয়িতাকে সম্মাননা

প্রকাশের সময় : ০৬:৪০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪