বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি

পাংশায় পাগলা কুকুরের কামড়ে আহত ৭

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৪৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • / 188

 রাজবাড়ীর পাংশায় পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ সাতজন আহত হয়েছে। সোমবার সকালে পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের সুজানগর ও পাশর্^বর্তী শরিষা ইউনিয়নের রুপিয়াট গ্রামে এ ঘটনা ঘটে। কুকুরের কামড়ে আহতরা হলো বকুল মিয়া (৮০), কাশেম আলী(৫৩), সুজন(১১), মারিয়া (৪), ফাহমিদা(১২), জান্নাত(১০), ওমর ওসমান(২৭) ও স্বাধীন (২৩)। এদের বাড়ি বাবুপাড়া ও সরিষা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

আহতদের স্বজনদের বরাতে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. তিতুমীর বিশ্বাস জানান, শরিষা ইউনিয়নের সুজানগর এলাকার একটি কুকুর ক্ষেপে যায়। সোমবার সকাল থেকে সে মানুষ দেখলেই কামড়াতে থাকে। ওই গ্রামের বেশ কয়েকজনকে কামড়ানোর পর স্থানীয়রা সেটিকে তাড়া করে। মানুষের তাড়া খেয়ে পাশর্^বর্তী সরিষা ইউনিয়নের রুপিয়াটে যায়। সেখানেও বেশ কয়েকজনকে কামড়ায়। তাদের মধ্যে এ পর্যন্ত সাতজন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। দুটি গ্রামেই কুকুর আতঙ্ক বিরাজ করছে বলে জানান তিনি।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. কুতুবউদ্দিন জানান, সকাল থেকে কুকুরের কামড়ে আহত সাতজন রোগী চিকিৎসা নিতে আসে। তাদের প্রাথমিক চিকিৎসাসহ ভ্যকসিন দেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় পাগলা কুকুরের কামড়ে আহত ৭

প্রকাশের সময় : ০৮:৪৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪