Dhaka ০৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কলকাতার নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার দাবি জাকসু সদস্যের সরকারি হাসপাতাল তদারকিতে ৬৯ কর্মকর্তা নিয়োগ ‘খাসি কাণ্ডে বিয়ে ভাঙা’ সেই জাপানপ্রবাসী বর করলেন নতুন বিয়ে শিশু চোর সন্দেহে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস চীনে নেওয়ার কথা বলে পাঠানো হয় ভারতে, ৪ বছর পর ফিরলেন দেশে মূত্রনালী থেকে বের করা হল ৩.১ কেজি ওজনের পাথর ‘গ্যাস সংকট কাটাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে’ কালীগঞ্জে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রামনগর চ্যাম্পিয়ন

নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি’র আত্মপ্রকাশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৫৫:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • / 133

গোপালগঞ্জে ‘বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি-বিজিপি’ নামে নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে সদর উপজেলার চাপাইল এলাকায় মধুমতি পার্কে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নবগঠিত এ দলের আহ্বায়ক মো. সাইফুর রশিদ চৌধুরী।

এ সময় দলের তিন যুগ্ম- আহ্বায়ক জুলিয়াছ খান ঠাকুর, শেখ ফরিদ আহমেদ ও মো. ইয়ার আলী উপস্থিত ছিলেন।

আহ্বায়ক মো. সাইফুর রশিদ চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তাদের কিংস পার্টির অংশ হিসেবে বিবেচনা না করে দেশের একটি গণতান্ত্রিক দল উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ মানে শেখ হাসিনা, বিএনপি মানে খালেদা জিয়া। আমরা এই ধারণা থেকে বের হয়ে জনগণের ভোটে নেতা নির্বাচনের প্রতিশ্রুতিবদ্ধ।

রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ়করণে নতুন ঘোষিত ‘বিজিপি’ দল ৩২টি প্রস্তাবনাও বাস্তবায়নের ঘোষণা দেয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি’র আত্মপ্রকাশ

প্রকাশের সময় : ০৬:৫৫:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪