Dhaka ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মূত্রনালী থেকে বের করা হল ৩.১ কেজি ওজনের পাথর ‘গ্যাস সংকট কাটাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে’ কালীগঞ্জে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রামনগর চ্যাম্পিয়ন কালীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ বেনাপোলে হেরোইনের মামলায় মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ কিশোরীকে ধর্ষণের শাস্তি ৭ বার কান ধরে ওঠবস প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা বালিয়াকান্দিতে ভাঙন ঠেকাতে জিও ব্যাগ স্থাপন

কালীগঞ্জে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রামনগর চ্যাম্পিয়ন

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৯:৫০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / 9

ঝিনাইদহের কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলা। জমজমাট ফাইনালে রামনগর ফুটবল একাদশ ১-০ গোলে খামারাইল ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার পান্নাতলা-খামারাইল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে ম্যাচ। নির্ধারিত সময়ের খেলায় রামনগর ফুটবল একাদশ একটি গোল করে এগিয়ে যায়। এরপর খামারাইল ফুটবল একাদশ গোল পরিশোধের চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। ফলে ১-০ গোলের ব্যবধানে জয় পেয়ে রামনগর ফুটবল একাদশ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়। খামারাইল ফুটবল একাদশ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ডা. হাবিবুর রহমান, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা অলিউর রহমান এবং মহারাজপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আহমদ আলী।

এছাড়া স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। টুর্নামেন্টের বিশেষ পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলকে একটি করে ছাগল উপহার দেওয়া হয়।

ফাইনাল খেলাকে ঘিরে সকাল থেকেই মাঠ ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছিল। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রামনগর চ্যাম্পিয়ন

প্রকাশের সময় : ০৯:৫০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬