বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি

সহানুভূতির সুযোগ নিয়ে গলায় ছুরি চালালে নিস্তার নেই: সারজিস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৩০:০৫ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • / 158

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, আমরা সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল। কিন্তু আমাদের এ সহানুভূতিকে কাজে লাগিয়ে গলায় ছুরি মারলে তাহলে আমরা তাকে নিস্তার দিবো না।

বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে আইনজীবী সাইফুল ইসলামের নামাজে জানাজায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের দোসররা ভারতে গিয়ে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা দিনের বেশিরভাগ সময় শান্তিপূর্ণ বাংলাদেশকে অশান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকে। স্বৈরাচারের দোসরদের বাংলার মাটিতে আর স্থান হবে না।

বিগত ১৬ বছরে খুনি হাসিনা এই ইসকনকে তিলে তিলে বড় করেছে, তাদের প্রতিষ্ঠিত করেছে। আমার ভাইয়ের লাশ সামনে রেখে বলছি, ইসকনকে নিষিদ্ধ করতে হবে।

জানাজায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশে স্বৈরাচার আওয়ামী লীগকে পুনর্বাসনের স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না। শহীদের রক্তের উপর মাড়িয়ে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ফ্যাসিবাদী গোষ্ঠীকে এ বাংলার মাটিতে স্থান দেওয়া হবে না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সহানুভূতির সুযোগ নিয়ে গলায় ছুরি চালালে নিস্তার নেই: সারজিস

প্রকাশের সময় : ০৭:৩০:০৫ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪