Dhaka ০৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

পাংশায় সাবেক কাউন্সিলর আ’লীগ নেতাকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:২১:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • / 135

 রাজবাড়ীর পাংশা পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পাংশা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অতুর সরদারকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর তিনটার দিকে পাংশা পৌর এলাকার মৈশালা নামক স্থানে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার বাড়ি পাংশা পৌরসভার কুলটিয়া গ্রামে।

অতুর সরদারের ছেলে সাগর সরদার জানান, তার বাবা জুম্মার নামাজ পড়তে স্থানীয় মসজিদে যান। ওই সময় কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয়। বাড়ি ফেরার সময়  কয়েকজন দুর্বৃত্ত চাপাতি, হাত কুড়াল নিয়ে তার উপর হামলা চালায়। তার বাবার হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেছে। হাতের অবস্থা খুবই খারাপ। তিনি বলেন, সময় এখন অনুক‚ল নয়। তাই কারো বিরুদ্ধে অভিযোগ করছেন না। তার বাবার সুস্থ হওয়া জরুরি।

পাংশা থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, পুলিশ বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। এবিষয়ে কেউ অভিযোগ করেনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় সাবেক কাউন্সিলর আ’লীগ নেতাকে কুপিয়ে জখম

প্রকাশের সময় : ০৫:২১:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪