গুরুত্বপূর্ণ সংবাদ:
সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ১১:৫৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
- / 272

রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। সে রাজবাড়ী পৌর এলাকার শ্রীপুর গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে।
রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, এনআই অ্যক্টের একটি মামলায় চলতি বছরের ১৩ আগস্ট তারিখে আদালত জহিরুলকে এক বছরের কারাদন্ড দেন। রায়ের পর থেকে সে পলাতক ছিল। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
Tag :






















