বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত

৩ ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০২:৪১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • / 332

মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ নানা অভিযোগে বুধবার রাজবাড়ী বাজারের তিন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে জেলা পর্যায়ে গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটি অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে।
জানা গেছে, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ যথাযথভাবে সরবরাহ না করায় মেসার্স হক কৃষি ভান্ডারকে ১২ হাজার টাকা, পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করায় মেসার্স সজিব স্টোরকে দুই হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করায় মেসার্স মোসলেম স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা পর্যায়ে গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭, ৪৫ ও ৫১ ধারায় এ জরিমানা করা হয়। অভিযানে অংশ নেন রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উমর ফারুক, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিকসহ জেলা পুলিশের সদস্য ও শিক্ষার্থী প্রতিনিধি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৩ ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

প্রকাশের সময় : ০২:৪১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪