Dhaka ০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

পাংশায় কাবাডি ও দাবা প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:২২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • / 374

রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপী পাংশায় দাবা ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আবু দারদা।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় পাংশা জর্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হয়েছে উপজেলা হাবাসপুর ইউনিয়নের কাচারিপাড়া স্কুল এন্ড কলেজ। রানার্স আপ হয়েছে পাংশা পৌর শহরের কাজী আব্দুল মাজেদ একাডেমি। দাবা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন পাংশা সরকারি জর্জ  উচ্চ বিদ্যালয়ের ছাত্রী উম্মে তানজিলা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল, উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা খাতুন, কাচারিপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন, পাংশা স্পোর্টিং ক্লাবের সভাপতি মাসুদ রেজা শিশির প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় কাবাডি ও দাবা প্রতিযোগিতা

প্রকাশের সময় : ০৫:২২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪