বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত

ফেরির টিকিটে অতিরিক্ত টাকা আদায়ে ৩ জনের কারাদন্ড

আক্তারুজ্জামান মৃধা, গোয়ালন্দ
  • প্রকাশের সময় : ০৫:৪৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • / 181

দৌলতদিয়া ঘাটে যানবাহন পারাপারে  ফেরির টিকিট মূল্যের অতিরিক্ত টাকা আদায় করার অপরাধে ৩ ব্যাক্তিকে ২ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দিনগত মধ্যরাতে রাজবাড়ী জেলা প্রশাসন ও সেনা বাহিনীর যৌথ অভিযান চালিয়ে  ৩ জনকে আটক করা হয়।

দন্ড প্রাপ্তরা হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডলের পাড়ার গ্রামের মো. শহিদ প্রামানিকের ছেলে আমজাদ প্রামানিক (৩১), কিয়ামদ্দি মেম্বারের পাড়ার তারক আলী খাঁর ছেলে এলাহী খাঁ (৩২), শাহাদত মেম্বার পাড়ার দেলোয়ার ফকিরের ছেলে মোশারফ ফকির (২৭)।
রাজবাড়ী জেলা প্রশাসন সূত্র থেকে জানাযায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ ও রাজবাড়ী সেনা ক্যাম্পের মেজর রেজাউর রহমানের নেতৃত্বে বুধবার দিনগত রাত ১২টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় যানবাহন পারাপারে ফেরির প্রতিটি টিকিটে ১শত টাকা থেকে ২শত টাকা বেশি নেয়ার দায়ে ৩জনকে আটক করা হয়েছে। আটককৃতরা তাদের অপরাধ স্বীকার করলে তাদের প্রত্যেককে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বানিজ্য) মো. সালাউদ্দিন জানান, দন্ডপ্রাপ্ত কেউ বিআইডব্লিউটিসি’র কর্মকর্তা-কর্মচারী নয়, আমি তাদের চিনিও না। শুনেছি তারা স্থানীয় লোক। তারা কিভাবে ফেরির টিকিট বিক্রির সাথে জড়িত তা আমার জানা নেই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফেরির টিকিটে অতিরিক্ত টাকা আদায়ে ৩ জনের কারাদন্ড

প্রকাশের সময় : ০৫:৪৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪