বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত

৩৯ জেলের জেল জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৩৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • / 263

 সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার অপরাধে ৩৯ জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করা হয়। অভিযানে জব্দ ১ লাখ ২৮ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ৫৩ কেজি ইলিশ মাছ এতিমখানায় দান করে দেওয়া হয়। শনিবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত জেলার পদ্মা নদীর পাংশা উপজেলার হাবাসপুর থেকে গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট পর্যন্ত ৫৭ কিলোমিটার অংশে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ এ অভিযান চালিয়ে এসব জেলেদের আটক ও উল্লিখিত জাল পুড়িয়ে ধ্বংস ও ইলিশ মাছ জব্দ করা হয়।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বলেন, মা ইলিশ সংরক্ষণে পদ্মা নদীর পাংশা উপজেলার হাবাসপুর থেকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট পর্যন্ত ৫৭ কিলোমিটার অংশে অভিযান পরিচালনা করা হয়। এসময় ইলিশ শিকারের দায়ে ৩৯ জেলকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ১ লাখ ২৮ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও জব্দকৃত ৫৩ কেজি ইলিশ এতিমখানায় দান করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৩৯ জেলের জেল জরিমানা

প্রকাশের সময় : ০৬:৩৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪