Dhaka ০৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ভিডিও ভাইরালের পর কিশোর গ্রেফতার রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি ইরানকে পারমাণবিক শক্তিধর হতে না দেয়ার ঘোষণা ট্রাম্পের গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন তুলল টিআইবি ‘আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ভাতিজিকে খুন’ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কবর থেকে তোলা হবে সেলিম খান ও তার ছেলের মরদেহ গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফ, আর্থিক সহায়তা দিল ওয়ালটন প্লাজা জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাংশায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৬:৩৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • / 149

 পাংশায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ আর মাহমুদুল হক রোজেন বলেন,  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সবসময় ছিলাম জাতীয়তাবাদের পক্ষে একটি বিশ্বস্ত হাতিয়ার ও গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক। এই দীর্ঘ যাত্রায় যুবদল প্রতিটি বিপর্যয়ে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার আদায়ে, জাতির মুক্তির জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। আজকের এই দিবসে আমাদের সংগঠনের ইতিহাস ও গৌরবময় অর্জনকে স্মরণ করে আমরা একত্রিত হয়েছি এক নতুন উদ্দীপনা নিয়ে। যুবদল আছে মানুষের হৃদয়ে,মানুষের সংগ্রামে এবং একদিন আমাদের সংগ্রাম সফলতার শীর্ষে পৌঁছাবে এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। তিনি বলেন, আমাদের যুব সম্পদ উন্নয়নের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট হাসিনার সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করেছি। দেশনায়ক তারেক রহমান আমাদের জন্য শুধুমাত্র একজন নেতা নন, তিনি আমাদের আদর্শের বাতিঘর,আমাদের আস্থার সর্বশেষ আশ্রয়স্থল। তাঁর নেতৃত্বে আমরা সবসময় ঐক্যবদ্ধ।

রবিবার সকালে উপজেলা বিএনপির পার্টি অফিসে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাংশা উপজেলা যুবদল বিনামূল্যে মেডিকেল সেবা ও আলোচনা সভার আয়েজন করে। পাংশা উপজেলা যুবদলের আহবায়ক আরিফুল ইসলামের সভাপতিত্ব ও পাংশা উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি এ্যার্টনী জেনারেল ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ এসএম মুক্তার কবির খান, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি হাবিবুর রহমান, পাংশা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক টুকু, পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত সরদার প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশের সময় : ০৬:৩৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪