বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত

৫৩ কেজি ইলিশ ও দেড় লাখ মিটার জাল জব্দ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৪০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • / 125

 সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ২৯ জেলেকে আটক করা হয়েছে। এসময় ৫৩ কেজি ইলিশ মাছ ও দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। রাজবাড়ী জেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তফা আল রাজীব জানান, শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত পাংশা থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত তারা অভিযান চালান। অভিযানে ২৯ জেলেকে আটক করা হয়। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়। অভিযানে জব্দ করা মাছ বিভিন্ন এতিম খানায় দান করা হয়েছে। এছাড়া ইলিশ ধরার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

তাদের এ অভিযানে রাজবাড়ী জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহযোগিতা করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৫৩ কেজি ইলিশ ও দেড় লাখ মিটার জাল জব্দ

প্রকাশের সময় : ০৫:৪০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪