বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

গোয়ালন্দ  প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৫৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • / 156

ডাকাতির প্রস্তুতিকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মঙ্গলবার দিবাগত সোয়া ২টার দিকে দৌলতদিয়া পতিতাপল্লীর খিঁচুরিপট্টি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নিলু শেখের পাড়ার মো. মুনছের আলী শেখের ছেলে সিদ্দীকুর রহমান চিতাই (৩৭), দৌলতদিয়া সোহরাব মণ্ডলপাড়ার মৃত কুটি শেখের ছেলে মো. আজগর শেখ (৪০), দৌলতদিয়া মজিদ শেখের পাড়ার রব বেপারীর ছেলে মো. শরীফ বেপারী (৩৫)।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো.শরীফ আল রাজীব বলেন, অস্ত্রধারী কিছু ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে দৌলতদিয়া যৌনপল্লির খিঁচুড়িপট্টি এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানকালে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২টি দা, ২টি চাকু জব্দ করা হয়। এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়েরের পর আসামিদের বুধবার আদালতে পাঠানো হয়েছে। শরীফ আল রাজীব আরও বলেন, গ্রেপ্তার সিদ্দীকুর রহমান চিতাইয়ের নামে মাদক ও দস্যুতাসহ মোট ৬টি, মো. আজগর শেখের নামে জুয়া ও মাদকসহ মোট ৯ এবং মো. শরীফ বেপারীর নামে ৪টি মামলা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

প্রকাশের সময় : ০৬:৫৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪