বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত

রাজবাড়ীতে পুকুরে ডুবে গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:০৩:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • / 160

রাজবাড়ী সদর উপজেলার কোমরপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে আছিয়া বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি একই গ্রামের রবিউল সরদারের স্ত্রী। বুধবার সকালে বাড়ির পাশে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃতার পরিবার ও রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, সকাল সাড়ে সাতটার দিকে আছিয়া বেগম বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। দীর্ঘক্ষণেও ফিরে না আসায় পরিবারের লোকেরা তাকে খোঁজাখুজি করে। এক পর্যায়ে আছিয়ার ছেলে আকাশ পুকুরে তার মায়ের কাপড় ভেসে থাকতে দেখে। পরে স্থানীয় লোকজন পুকুরে নেমে তার মরদেহ উদ্ধার করে।

আছিয়ার সহোদর বড় ভাই রহিম গাজী জানান, তার বোন আছিয়া মৃগী রোগে আক্রান্ত ছিল। পুকুরে নেমে মৃগী রোগ ওঠায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা তার।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে পুকুরে ডুবে গৃহবধূর মৃত্যু

প্রকাশের সময় : ০৭:০৩:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪