Dhaka ০৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

পাংশায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৫৯:১২ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
  • / 199

 রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গি গ্রাম থেকে শুক্রবার দিবাগত রাতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনীর সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলো সজল শেখ, আলেক মন্ডল ও জিহাদ মন্ডল। উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে একটি ওয়ান শুটানগান, একটি বন্দুক ও তিনটি গুলি।

পাংশা থানার ওসি মো. সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পাংশার আর্মি ক্যাম্পের সদস্য ও পাংশা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে অস্ত্রগুলিসহ তিনজনকে গ্রেপ্তার করে। এরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকান্ডের নানা অভিযোগ রয়েছে। অস্ত্রসহ আটকের ঘটনায় পাংশা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। আসামিদের শনিবার রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩

প্রকাশের সময় : ০৮:৫৯:১২ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪