বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৫৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
  • / 246

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মিজান ফকির (৩৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। সে বালিয়াকান্দি উপজেলার বহরপুর গোশাইপাড়া এলাকার মোঃ আব্দুল হাকিম ফকিরের ছেলে। গত শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে আরকান্দি ও বহরপুর স্টেশনের মাঝামাঝি স্থানে ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ী গামী ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

জানা যায়, নিহত মো: মিজান ফকির ট্রেন লাইনের উপর দিয়ে হেঁটে বহরপুর বাজারে যাচ্ছিল। এসময় ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত

প্রকাশের সময় : ০৮:৫৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪