Dhaka ০৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে মসজিদ, মন্দির ও গির্জার অনুদানের চিঠি বিতরণ মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার আসামের ভয়াবহ বন্যা : দুর্গতদের পাশে সালমান খান ও আলিয়া ভাট ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে জেলা প্রশাসক কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬ কালুখালীতে চায়না দুয়ারী কারখানায় অভিযান, ৫ লাখ টাকার সরঞ্জাম জব্দ

গোয়ালন্দের সুশীল হত্যা মামলায় ৪ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:১৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • / 185

গোয়ালন্দের সুশীল হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। তারা হলো তোফাজ্জেল শেখ ওরফে তোফা (৩৮), লোকমান শেখ (৩৫), আশিকুল শেখ ওরফে ভাষান শেখ (২৮) এবং জনি মোল্লা।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুশীল কুমার সরকার গোয়ালন্দ ঘাট থানাধীন ছোট ভাকলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কাটাখালী বাজারের তিন রাস্তার মোড় সংলগø জনৈক এমদাদুলের চায়ের দোকানের সামনে বেঞ্চে বসে থাকাবস্থায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অতর্কিত ভাবে তার গলার ডান পাশে থুতনির নিচে ও গলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও বুকের বাম পাশে পাজরের নিচে গুলি করে গুরুতর রক্তাক্ত জখম করে থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় গোয়ালন্দঘাট থানার মামলা হয়। মামলাটি রুজু হওয়ার পর তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ডিবির একটি চৌকস টিম ও গোয়ালন্দ ঘাট থানার অফিসার ফোর্সের সহায়তায় সর্বহারা দলের সদস্য ও চরমপন্থী মো. তোফাজ্জেল শেখ ওরফে তোফা (৩৮) ও লোকমান শেখ (৩৫) কে ঠাকুরগাও এর দুর্গম এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের ৩ দিনের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে সুশীলকে হত্যার বিষয়ে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।

পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম ও গোয়ালন্দ ঘাট থানার অফিসার ও ফোর্সের সহায়তায় তাদের দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র গোয়ালন্দ উপজেলার কাওলজানী ফরিদের ঘর থেকে উদ্ধার করা হয়। গত ১ অক্টোবর তোফাজ্জেল শেখ ও লোকমান শেখ আদালতে সুশীলকে হত্যার বিষয়ে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক আদালতে স্বাকারোক্তীমূলক জবানবন্দী প্রদান করে। এর আগে আরও দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলো আশিকুল শেখ ওরফে ভাষান শেখ (২৮) এবং জনি মোল্লা। তাদের বাড়ি গোয়ালন্দ উপজেলা এলাকার বিভিন্ন গ্রামে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দের সুশীল হত্যা মামলায় ৪ জন গ্রেফতার

প্রকাশের সময় : ০৬:১৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪