বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

রাজবাড়ীতে ৩ ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৩২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • / 189

রাজবাড়ী সদর উপজেলা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট আট হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা। বুধবার অভিযান চালিয়ে এ জরিমাদনা আদায় করা হয়।

জানা গেছে, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করায় রাজবাড়ী শহরের নতুন বাজার এলাকার রাজবাড়ী কৃষি ঘরকে দুই হাজার টাকা, বাগমারা এলাকার মেসার্স দাস ফার্মেসীকে তিন হাজার টাকা এবং শাজাহান স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় এসব জরিমানা করা হয়। অভিযানকালে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। তাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ৩ ব্যবসায়ীর জরিমানা

প্রকাশের সময় : ০৬:৩২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪