বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

গোয়ালন্দে ভাংচুর লুটপাটের অভিযোগে গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৫৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • / 182

ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাজবাড়ীর গোয়ালন্দ থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা। গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে গোয়ালন্দ উপজেলার দেওয়ান পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। কারা হলেন সোহেল শেখ ও জামাল খান।

জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর ওবাইদুর সরদার রাজবাড়ী আর্মি ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২২ সেপ্টেম্বর ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত তার দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। অভিযোগ পেয়ে সেনা সদস্যরা গোয়ালন্দের দেওয়ান পাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সেনা টহল দল সোহেল শেখ এবং জামাল খানকে গ্রেপ্তার করে। অভিযানে বাধা দেওয়ায় জামাল খানের দুই ছেলে সানি এবং মাজিদকে আটক করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, সেনাবাহিনী অভিযান পরিচালনা করে সোহেল ও জামালকে গ্রেপ্তার করে। এ সময় জামালের দুই ছেলেকে আটক করা হলেও পরবর্তীতে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে ভাংচুর লুটপাটের অভিযোগে গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০৫:৫৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪