বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

গোয়ালন্দে মাদকসহ গ্রেপ্তার ২

আক্তারুজ্জামান মৃধা, গোয়ালন্দ
  • প্রকাশের সময় : ০৮:৩০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • / 202

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে মোটরসাইকেলে  বহনকালে ৬৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি দল। এ সময় তাদের কাছ থেকে মাদক বহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। তারা হলো মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ছোট উদাস এলাকার মো. জিয়াউর রহমানের ছেলে মো. সোহানুর রহমান (২৬) ও একই এলাকার মো. সহিদ শেখের ছেলে মো. জিহাদ শেখ (২৭)।

র‌্যাবের ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শনিবার দিবাগত ৯টার দিকে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা কালে তাদের ব্যবহৃত মোটরসাইকেলের ট্যাংকির মধ্যে বিশেষভাবে লুকানো অবস্থায় ৬৩ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করা হয়। কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তারকৃত আসামিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে ফেনসিডিল ও দেশীয় মদসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ী জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে মাদকসহ গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০৮:৩০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪