গুরুত্বপূর্ণ সংবাদ:
ধুলদিতে এক বেকারীর জরিমানা

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৮:৩০:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
- / 155

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা রোববার রাজবাড়ী সদর উপজেলার ধুলদি জয়পুরের মেসার্স আরাফাত বেকারীকে আট হাজার টাকা জরিমানা করেছে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় মেসার্স আরাফাত বেকারীকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ক্রেতা বিক্রেতাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। তাদের অভিযান অব্যাহত থাকবে।
Tag :






















