বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

গোয়ালন্দে চরমপন্থী নেতা সুশীল হত্যাকান্ডে গ্রেপ্তার ২

গোয়ালন্দ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৪৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • / 153

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কাটাখালী এলাকার চাঞ্চল্যকর চরমপন্থী নেতা সুশীল হত্যাকান্ডের ঘটনায় ২জনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
থানা পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের বিএনপি’র বটতলা এলাকা থেকে সন্দেহভাজন আসামী মো. আশিকুল শেখ ওরফে ভাষাণ শেখ (২৮) কে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার উত্তর চর পাঁচুরিয়া গ্রামের আব্দুল জব্বার শেখের ছেলে। এর আগে গত ২৪ সেপ্টেম্বর বরাট বাজার এলাকা থেকে জনি মোল্লা (৩৪) নামের আরেক জনকে গ্রেপ্তার করে পুলিশ। সে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাঁচরন্দ গ্রামের কালাম মোল্লার ছেলে। তাদেরকে ৭ দিনের রিমান্ড আবেদন করে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার টার দিকে স্থানীয় কাটাখালী বাজারে চরমপন্থী সর্বহারা পার্টির নেতা সুশীল কুমার সরকার (৫৮) কে এলোপাথাড়ি কুপিয়ে ও গুলি করে মৃত্যু নিশ্চিত করে বীরদর্পে চলে যায় অজ্ঞত সন্ত্রাসীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে। তিনি গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের মৃত মনি সরকারের ছেলে। নিহত সুশীল রায়ের বিরুদ্ধে তিনটি অস্ত্র ও দুটি হত্যা মামলা রয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহম্মদ রাকিবুল ইসলাম জানান, ঘটনার পরদিন গত ২৩ সেপ্টেম্বর তারিখে অজ্ঞাত ব্যাক্তিদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের হয়। এরপর থেকে হত্যার রহস্য উদঘাটনে পুলিশ মাঠে নামে। এরই ধারাবাহিকতায় সন্দেহভাজন হিসেবে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ হত্যাকান্ডে জরিত অন্যান্যদের দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে গ্রেপ্তার করতে সক্ষম হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে চরমপন্থী নেতা সুশীল হত্যাকান্ডে গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০৮:৪৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪