গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে নাজমুল হত্যার ঘটনায় গ্রেফতার ১

কালুখালী প্রতিনিধি
- প্রকাশের সময় : ০৬:৫৪:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
- / 160

রাজবাড়ীর কালুখালীতে গণপিটুনিতে নাজমুল নিহত হওয়ার ঘটনায় এক আসামী গ্রেফতার হয়েছে। তার নাম সালাম দড়ি। সে কালুখালীর হরিনবাড়ীয়া গ্রামের আমজাদ দড়ির পুত্র। গত সোমবার সন্ধায় কালুখালী উপজেলার রতনদিয়া বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান জানান, গ্রেফতারকৃত সালাম দড়ি কালুখালী চরাঞ্চলে নাজমুল মোল্লা নামের একজনকে হত্যার সাথে জড়িত থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর রাতে নিহতের স্ত্রী আন্না বেগম বাদী হয়ে অজ্ঞাত ১ শ জনকে আসামী করে কালুখালী থানায় মামলা দায়ের করে। পরে পুলিশ ঘটনার সময়কার ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্নানা শুনে আসামীদের সনাক্তকরনের কাজ শুরু করে। ঘটনায় জড়িত সালাম দড়ি কালুখালী বাজারের অবস্থান করছিলো। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
Tag :
রাজবাড়ী/কালুখালী






















