বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

কালুখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

কালুখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৩৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • / 171

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া হরিণবাড়িয়া এলাকায় নাজমুল হোসেন মোল্লা (৩২) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত নাজমুল ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাড়াখোলা গ্রামের আহম্মেদ মোল্লার ছেলে। পুলিশ জানিয়েছে, নিহত নাজমুল পেশাদার চোর। তার বিরুদ্ধে ১১টি চুরির মামলা রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোরের দিকে হরিণবাড়িয়া গ্রামে চোর সন্দেহে নাজমুলকে আটক করে গণপিটুনি দেয়। সকাল সাড়ে আটটার দিকে আহতাবস্থায় তাকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন জানান, সকাল পৌনে ৯টার দিকে হাসপাতালের সিঁড়িতে কে বা কারা আহতাবস্থায় এক যুবককে ফেলে ফেলে রেখে যায়। তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সে নিজের নাম ঠিকানা শুধু বলতে পেরেছিল। দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। বিষয়টি কালুখালী থানার পুলিশকে অবহিত করা হয়েছে।

কালুখালী থানার ওসি মোহাম্মদ  জাহেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়ভাবে জানা গেছে নাজমুলসহ তিন ব্যক্তি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করে ফিরছিল। ওই সময় এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে। দুই ব্যক্তি পালিয়ে গেলেও ধরা পড়ে নাজমুল। উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। শনিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এব্যাপারে কালুখালী থানায় মামলা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  নাজমুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি চুরির মামলা রয়েছে বলে জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশের সময় : ০৮:৩৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪