গুরুত্বপূর্ণ সংবাদ:
শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের ক্রেস্ট পেলেন আহসান হাবীব

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৯:৩৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
- / 280

রাজবাড়ী সরকরি আদর্শ মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আহসান হাবীব হাসু কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের পুরস্কার হিসেবে ক্রেস্ট গ্রহণ করেছেন।
রোববার রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন রাজবাড়ী রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল।
আহসান হাবীব হাসু রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। মানবিক ও সামাজিক কর্মকান্ডেও জড়িত রয়েছেন বহুদিন ধরে।
Tag :






















