Dhaka ০১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আসামের ভয়াবহ বন্যা : দুর্গতদের পাশে সালমান খান ও আলিয়া ভাট ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী দেশকে এগিয়ে নিতে ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে জেলা প্রশাসক কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬ কালুখালীতে চায়না দুয়ারী কারখানায় অভিযান, ৫ লাখ টাকার সরঞ্জাম জব্দ জাবির প্রক্টরের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক জাকির হোসেন নওগাঁ সদরে ট্রান্সফরমার চোর গ্রেপ্তার

মোটরসাইকেল চুরি করে পালানোর সময় আটক ২

এসএম রাহাত হোসেন ফারুক, বালিয়াকান্দি
  • প্রকাশের সময় : ০৬:৫৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
  • / 189

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাসা থেকে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় জনতার হাতে ২জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃতরা হলো বালিয়াকান্দি সদর ইউনিয়নের ভীমনগর গ্রামের ইদ্রিস ফকিরের ছেলে রানা ফকির (২৩), পাইককান্দি গ্রামের মোঃ আইয়ুব মুন্সীর ছেলে মোঃ রোকন মুন্সী (২৩)। মঙ্গলবার বিকেল পৌনে ৪টার সময় বালিয়াকান্দি শেখপাড়া গ্রামের মোঃ সাইফুল ইসলামের বসত বাড়ীর গ্যারেজ থেকে চুরি করার সময় হাতেনাতে ধরা পড়ে।

মোটরসাইকেল মালিক মোঃ সাইফুল ইসলাম বলেন, তিনি হাসপাতালে চাকুরী করেন। দুপুর পৌনে ৩টার সময় হাসপাতাল থেকে বাসায় আসেন। বাসায় এসে দুপুরের খাবারের খেয়ে বাসায় বিশ্রাম করছিলেন। বিকেল পৌনে ৪টার সময় গ্যারেজ থাকা তার একটি কালো ও নীল রংয়ের পালসার ১৫০ সিসি মোটরসাইকেল (রাজবাড়ী ল-১১-৩৭৬৭) চুরি করে নিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় মোটরসাইকেলে সংযুক্ত থাকা ইলেকট্রনিক্স ডিভাইসের শব্দ শুনতে পান। তখন তাৎক্ষনিক গিয়ে দেখতে পান ২জন মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যাচ্ছে। ডাক চিৎকার করলে আশেপাশের স্থানীয় লোকজন এগিয়ে এসে ২জনকে হাতেনাতে আটক করে। বালিয়াকান্দি থানা পুলিশকে মোবাইলে জানালে পুলিশ তাদেরকে আটক করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মোটরসাইকেল চুরি করে পালানোর সময় আটক ২

প্রকাশের সময় : ০৬:৫৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪