গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ী ডিবি পুলিশের অভিযান
ওয়ানশুটারগানসহ আটক ১

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৭:৪৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪
- / 215

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার গান এবং ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সাব্বির মন্ডল নামে একজনকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে রাজবাড়ী সদর উপজেলার বড় চরবেনীনগর থেকে তাকে আটক করা হয়। সে একই গ্রামের বিল্লাল মন্ডলের ছেলে।
রাজবাড়ীর ডিবি ওসি মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে সাব্বির মন্ডলের নিজ বাড়ি থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে তার দেখানো মতে বড় চরবেনীনগর গ্রামের একটি পতিত জমির মধ্যে ঘাসের ছোপের পাশ্বে বালু খুড়ে একটি লোহার তৈরী দেশীয় সচল ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এব্যাপারে মামলা হয়েছে। তার বিরুদ্ধে আরও ৪টি মামলা রয়েছে।
Tag :






















